মালদা

চাঁচলের সাহুরগাছির ধানের ক্ষেত থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ

চাঁচল ২ নং ব্লকের সাহুরগাছি মাঠ থেকে উদ্ধার এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। যুবকের নাম মিরাজ আলি(২২), বাড়ি মানিক নগর এলাকায়। গতকাল রাতে বাড়ি থেকে বের হয় মিরাজ আলি । এর পর থেকে সারা রাত বাড়ি ফেরেনি মিরাজ। পরের দিন  সাহুরগাছি মাঠে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পরে থাকতে দেখে  কৃষকেরা । জানা যায় গ্রাম এর কৃষকেরা সকালে মাঠে চাষ এর কাজ করতে গিয়ে দেখতে পায় নাক কেটে ভারী কিছু দিয়ে মুখ থেতলে খুন করে কে বা কারা ফেলে রেখে গিয়েছে। তখন কৃষকেরা তড়িঘড়ি স্থানীয় গ্রামবাসীদের খবর দেয়, গ্রামবাসীরা এসে মৃতদেহকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়। 

            মানিক নগরের উপপ্রধান আকতার রসিক খান জানান, মিরাজের দেহে নাক, মুখ কাটা ছিল। সন্দেহ করা হচ্ছে এটি খুন। কিন্তু মিরাজ আলি একটি গ্রিল ফ্যাক্টারি তে কাজ করত। কারো সাথে কোন রকমের মনমালিন্য ছিল না বলেও জানা যায়, খুব শান্ত প্রকৃতির ছেলে ছিল মিরাজ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং আজ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eZVh7UMNLWM